মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

জাতীয় কবির পাশে শায়িত হলেন ওসমান হাদি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন জুলাই গণ-অভ্যুত্থানের মুখ ও ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদি।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে হাদিকে সমাহিত করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর ২টা ৩৩ মিনিটে শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। সারাদেশ থেকে বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন। হাদির জানাজার নামাজ পড়ান তাঁর বড় ভাই আবু বক্কর সিদ্দিক। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টন এলাকায় হাদির মাথায় গুলি করে দুবৃত্তরা। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে অবস্থার অবনতি হলে এভায়ার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে সিংগাপুর নেওয়া হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন ওসমান হাদি। মাদ্রাসা শিক্ষক বাবার সন্তান ওসমান হাদি ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। সেখান থেকে স্নাতকোত্তর শেষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ