
যে দল ইসরায়েলিদের টাকায় চলে সে দলে আমি নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে গণ অধিকার পরিষদ থেকে চলে যাওয়া প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া এ কথা বলেন।
রেজা কিবরিয়া বলেন, “ড. জাফরুল্লাহ চৌধুরীকে আমি খুব সম্মান করতাম। উনি আমেক জোর দিলেন ওখানে যেতে। আমি ওকানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি ওখানে থাকার কোন প্রশ্ন ওঠে না। যেখানে ইসরায়েলিদের অধীনে তারা চলে, ইসরায়েলিদের টাকায যে দল চলে আমি সেখানে থাকতে পারিনা।”
বিষয়টি আগে থেকে জানতেন না বলে দাবি করেন রেজা কিবরিয়া। যখন ফিলিস্তিনের রিষ্ট্রদূত নূরুল হক নূরের মোসাদের সাথে তিন জায়গায় মিটিংয়ের কথা বলেন তখন তিনি নিশ্চত হন বলে জানান।


