
সীমানা পুনর্নির্ধারণ করে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনে নির্বাচন করতে বাঁধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থ্যাৎ সাঁথিয়া উপজেলা পাবনা-১ ও সুজানগ ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ সংক্রান্ত রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এই আদেশ দেন।


