
দেশের জনগনের স্বপ্ন পুরন করে দুর্নীতিসুক্ত স্বচ্ছ বাংলাদেশ গড়ার গ্যারান্টি জামায়াতে ইসলামী দিতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’ অনুষ্ঠানে এই কথা বলেন ডা. শফিকুর রহমান।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ট্যাক্স ও ভ্যাট বর্তমান হার থেকে ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদে ট্যাক্স ১৯ শতাংশ ও ভ্যাট ১০ শতাংশ লক্ষ্য নির্ধারণ করার প্রতিশ্রুতি দেন ডা. শফিক।
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষে চাকুরি পাওয়া পর্যন্ত সময়ে ৫ লাখ গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন দলটির আমির।


