
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের সম্পদের বিবরণ প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সমমর্যাদায় থাকা ব্যক্তিদের সম্পদের তথ্যও প্রকাশ করা হয়েছে। বিবরণীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্ত্রী বা স্বামীর সম্পদের পরিমাণও অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে সম্পদের বিবরণী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের গত এক বছরে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা বেড়েছে। ২০২৪ সালে ক্ষমতা গ্রহণের সময় তাঁর মোট সম্পদের পরিমান ছিল ১৪ কোটি টাকার কিছু বেশি। আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ টাকা।
সম্পদ বিবরণী অনুযায়ী সবচেয়ে বেশি সম্পদের মালিক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এরপর রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।


