বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে ম্যাচটি হবে কিনা সেটাই ছিল সবচেয়ে বড় সংশয়। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়িয়েছে এবং একতরফা লড়াইয়ে হার মেনেছে পাকিস্তান।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথম পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ভারত তুলে ফেলে ৫২ রান। ইশান কিশান ছিলেন সবচেয়ে বিধ্বংসি। তার ৪০ বলে ৭৭ রানের ওপর ভর করে ভারত স্কোর বোর্ডে জমা করে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান।

জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ৫ ওভারে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয় সালমান আগার দল। সর্বোচ্চ ৪৪ রান আসে ওসমান খানের ব্যাট থেকে। ভারত জয় পায় ৬১ রানের বিশাল ব্যবধানে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইশান কিশান।

এই জয়ে ‘এ’ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। আর পাকিস্তানের অবস্থান তিনে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ