ঢাকা-১৭ রেখে বগুড়ার আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ও বগুড়ার আসন থেকে নির্বাচন করেছিলেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। দুটি আসনেই জয়লাভ করেন তিনি। ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।

সোমবার ইসি জানিয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়া সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের কার্যক্রম চলছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন। তবে একাধিক আসনে জয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হয় তিনি কোন আসনটি নিজের কাছে রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে ইসি একটি আসন রেখে বাকিগুলো শূন্য ঘোষণা করার এখতিয়ার রাখে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ