মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণা নয়: তথ্যমন্ত্রী

রাষ্ট্র এবং সমাজ জনগনের কল্যাণে কতটুকু কাজে লাগবে তা নিশ্চিত করে গণমাধ্যম। সেজন্যই গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়। গণমাধ্যমের স্বাধীনতা একটি অনিবার্য দায়িত্ব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সাংবাদিকদের আর্থিক অনুদান এবং তাদের পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, এই সরকারের মেয়াদ এখনো একমাস পূর্ণ হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে জনগন ও রাষ্ট্রের কল্যাণে কাজ শুরু করেছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ