মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ইরান যুদ্ধে অংশ নিচ্ছে ২৫০০ মার্কিন স্থলসেনা

চলমান ইসরাইল-আমেরিকার সাথে ইরানের চলা যুদ্ধে প্রথমবারের মতো ২৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়ান করা হয়েছে।

শনিবার জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে মেরিন এক্সপেডশনারি ইউনিটের সদস্যরা যাত্রা শুরু করেছেন। তাদের সাথে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। এটি মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক উভচর আক্রমণকারী জাহাজ, যা মূলত হেলিকপ্টার এবং ভার্টিক্যাল টেক-অফ বিমান পরিচালনায় সক্ষম।

এই মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরানে প্রথম মার্কিন স্থলসেনা। এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে ইরানে মার্কিনিরা তাদের সামরিক শক্তি ধীরে ধীরে বৃদ্ধি করছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ