
প্রথম পর্বেই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছিল। দ্বিতীয় পর্বে কফিনের শেষ পেরেকটা ঠুকে দিলো রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচে সিটিকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলে ৫-১ গোলের বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল স্পেনের ক্লাবটি।
প্রথম পর্বে ঘরের মাঠ বার্নাব্যুতে ৩-০ গোলে ম্যান সিটিকে হারায় রিয়াল মাদ্রিদ। এবার সিটির মাঠে গার্দাওয়ার দলকে ২-১ গোলে হারিয়েছে ভিনিসিয়ুসরা।
এদিকে, পার্ক দে প্রিন্সেসে পিএসজির বিপক্ষে শেষ ষোলো প্রথম লেগ ৫-২ গোলে হেরেছিল চেলসি। ঘরের মাঠে ফিরতি লেগও জিততে পারেনি চেলসি। ৩-০ গোলে হেরে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের হারে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি।


