
ঈদ মানেই প্রিয়জনের কাছে বাড়ি ফেরার উচ্ছ্বাস, দীর্ঘ প্রতিক্ষার অবসান আর আনন্দ। সেই আনন্দযাত্রাই এবার পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের ঢলের সাথে পাল্লা দিয়ে বেড়েছে একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
রোড অ্যান্ড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, গত ১০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন। ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশে ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এর আগে ২০২৫ সালে ঈদুল ফিতরের ছুটির সময় ১১ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ২৪৯ জন। সে হিসেবে গতবারের তুলনায় এবার মৃত্যু বেশি।


