
অভিনয়ের গন্ডি পেরিয়ে এবার ব্যবসার জগতে নাম লেখালেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেড়নেকর। শুরু করেছেন বোতলজাত পানির ব্যবসা, প্রতিষ্ঠানের নাম ‘ব্যাকবে’।
সাধারণত ভারতে ৭৫০ মিলিলিটার পানির বোতলের দাম রাখা হয় ২০ রূপি। কিন্তু ভূমির কোম্পানির পানির দাম ২০০ রূপি। ৫০০ মিলিলিটারের দাম ১৫০ রূপি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন এই আকাশছোঁয়া দাম, এর জবাব দিয়েছেন ভূমি। অভিনেত্রী জানান, ব্যাকবের পানির দাম বেশি, এটি নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু এই পানি সাধারণ মানুষের জন্য নয়, এটি প্রিমিয়াম। বাজারে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রডাক্ট আছে যেগুলোর দাম ৫০০-৬০০ রূপি। সেই তুলনায় ব্যাকবের পানির দাম অনেক কম।


