শনিবার, মে ১৬, ২০২৬

সাড়ে সাত হাজার লিটার ডিজেল জব্দ; দুজনকে জরিমানা

অবৈধভাবে পাচারের সময় নড়াইলের কালিয়া উপজেলায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকেলে বারইপাড়া ফেরিঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম।

অভিযানে একটি ভ্যান ও ট্রাক্টরে রাখা ৯ ব্যারেল থেকে ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেলের মালিক পিন্টু শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই উপজেলার কলবাড়িয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস আরেকটি অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ট্রাক থেক ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। তেলের মালিক খায়রুল শেখ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ