শনিবার, মে ১৬, ২০২৬

দুর্নীতির অভিযোগে বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন।

সোমবার মো. রেজাউল হাসান পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রেরণ করেন।

এর আগে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মুজিবুল হক বাদী হয়ে মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০-১১ সালে দুটি কোম্পানি মামলার কার্যধারায় অত্যন্ত পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটি মামলার শুনানিতে সংশ্লিষ্ট আইনজীবী অনুপস্থিত থাকা সত্ত্বেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছিল, যা পরবর্তীতে আপিল বিভাগে বাতিল হয়ে যায়। অপর মামলায় আবেদনকারীর স্ত্রীকে কোন প্রকার পক্ষ না করেই তাঁর মালিকানাধীন ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা ন্যায়বিচারের পরিপন্থী বলে আবেদনকারী দাবী করেছেন।

আবেদনে বলা হয় অভিযোগগুলো তদন্ত করে প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ