
রাজধানীতে স্কুল চলাকালীন অসহনীয় যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান, রাজধানীর সড়কে স্কুল ছুটি ও শুরুর সময়ে যানজট পরিস্থিতি এবং সৃষ্ট স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


