সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল: সংসদে বিল পাশ

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে একটি বিল পাস হয়েছে জাতীয় সংসদে। রোববার সংসদে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭ সংশোধন’ বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পরে বিলটি সংসদে কন্ঠভোটে পাস হয়।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বিলটির ওপর কোনো সংশোধনী প্রস্তাব ছিল না। কোনো আলোচনা ছাড়াই বিলটি পাস হয়। এই বিল পাসের মাধ্যমে বিদ্যমান আইনের ৩সি ধারা বিলুপ্ত করা হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ