বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের জন্য কয়েক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং রাজধানী ঢাকায় মহাসমাবেশ।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রী কার্যালয়ে কর্মসূচির ঘোষণা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

গণভোটের রায় বাস্তবায়নে আগামী ১৬ মে বিভাগীয় শহর রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর ১৩ জুন চট্টতগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সবশেষে আগামী অক্টোবরে রাজধানীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ