শুক্রবার, মে ১, ২০২৬

আজ মহান মে দিবস

বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। দিনটি বিশ্বজুড়ে ’মে ডে’, শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে থাকে।

এবছর মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।”

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন।

১৮৮৬ সালে এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলন করলে পুলিশ তাদের উপর গুলি চালায়। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠে। ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তাদের আত্মত্যাগের ফলেই দৈনিক কাজের সময় ৮ ঘন্টার দাবী প্রতিষ্ঠিত হয় এবং দিনটি মে দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে।

বাংলাদেশসহ বিশ্বের ৮০টি দেশে সরকারি ছুটির দিন। অন্যান্য অনেক দেশেও দিনটি বেসরকারিভাবে পালিত হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ