
রিয়াল মাদ্রিদে দায়িত্বে ছিলেন মাত্র আট মাস। অধারাবাহিক পারফরম্যান্স ও ড্রসিংরুমে নিয়ন্ত্রণ হারানোয় প্রধান কোচের পদ থেকে আলোনসোকে বিদায় করে দেয় রিয়াল। চাকরি হারানোর ঠিক চারমাসের মাথায় এই স্প্যানিয়র্ড এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইংলিশ ক্লাব চেলসির প্রধান কোচ হিসেবে। চার বছরের জন্য জাভি আলোনসোকে নিয়োগ দিয়েছে চেলসি।
বায়ার লেভারকুসেন ও রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ আগামী ১ জুলাই থেকে চেলসির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।
সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার মৌসুমের মাঝপথেই গত জানুয়ারিতে বাজে পারফরম্যান্সের কারণে রিয়াল মাদ্রিদের প্রধান কোচের পদ থেকে দু’পক্ষের সম্মতিতে চাকরিচ্যুত হন।


