
সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধে নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।
এনসিপির এই নেতা বলেন, জনগন বলছে এই সরকারের অনেক গুণ। কিন্তু গত চার মাসে মেঘনা উপজেলায় চারটি খুন হয়েছে। একটি উজেলায় যদি চার মাসে চারটি খুন হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন?
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের ১০০ নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।


