
স্পাদক পরিষদের নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। রোববার সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমের সমসাময়ীক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনা করেন নেতারা। বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
সম্পদক পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, সাধারণ সম্পাদক ও বনিক বার্তার সম্পদক দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানব জমিনের প্রধান সম্পদক মতিউর রহমান চৌধুরী, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাবের সম্পদক এ এম এম বাহাউদ্দীন, করতোয়ার সম্পদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশের সম্পদক রুশো মাহমুদ।


