
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। প্রত্যাশিতভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। এটি হবে ৩৮ বছর বয়সী লিওনেল মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ফেরানো হয়নি ডি মারিয়াকে। আর্জেন্টিনা তাদের ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। পরের দুটি ম্যাচ জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে।
কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ জয়ী দলটির ১৭ জন খেলোয়াড়কে রেখে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে গুঞ্জন শোনা গেলেও অঞ্জেল ডি মারিয়াকে ফেরানো হয়নি দলে।
দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছেন, যারা আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের হাল ধরবেন বলে জানিয়েছেন স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ ও জিউলিয়ানো সিমিওনের সঙ্গে ফরোয়ার্ড জোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবার খেলতে যাচ্ছেন স্বপ্নের বিশ্বকাপ।
আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো;
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা;
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ;
ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।


