ঢাবি নিয়ে দেওয়া নিজের বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ

সম্প্রতি একটি পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এরপরই তাঁর বক্তব্যকে ঘিরে তীব্র নিন্দা, ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে।

এরই প্রেক্ষিতে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যাম ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ববি হাজ্জাজ। বক্তব্য সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, এগুলো সম্পূর্ণই আমার ব্যাক্তিগত চিন্তা ও মতামত। কোনভাবেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান ও নীতির প্রতিফলন নয়। তবে ভুল-বুঝাবুঝির সৃষ্টি হওয়ায় বক্তব্য সম্পূর্ণ প্রত্যাহার করে নিচ্ছি।

ফেসবুক পোস্টে সবশেষ তিনি বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে বা ভুল-বুঝাবুঝির সৃষ্টি হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। এ কারণেই তিনি বক্তব্যটি প্রত্যাহার করে নিচ্ছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ