আন্দোলন নয়, আইন মেনেই হবে ইসলামী ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত

সাম্প্রতিক উত্তেজনা ও গ্রাহকদের বিক্ষোভের মুখে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর বিষয়ে কঠোর ও স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রধান মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, কোন ব্যাংকের অভ্যন্তরীণ ও প্রশাসনিক সিদ্ধান্ত রাস্তার কোন আন্দোলনের মাধ্যমে নির্ধারিত হবে না।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

মুখপাত্র বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী যে কোন ইস্যুতে সংক্ষুবদ্ধ ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব মত প্রকাশ ও বিক্ষোভ প্রদর্শনের গণতান্ত্রিক অধিকার রয়েছে। তবে, বাংলাদেশ ব্যাংক কোন ধরণের আবেগ, বাইরের অহেতুক চাপ বা রাস্তার আন্দোলনের ভিত্তিতে নয়, বরং আমানতকারীদের স্বার্থ ও ব্যাংক কোম্পানি আইনের কঠোর বিধান অনুসারে সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ