যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল কবীর পল। এছাড়া ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিল্লাল হোসেন তারেককে।

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল এবং প্রচার সম্পাদক করা হয়েছে আল মেহেদী তালুকদারকে।

১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে ২৯ জন সহ-সভাপতি, ২৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২৩ জন সহ-সাধারণ সম্পাদক রয়েছেন।

এছাড়া দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল ইসলাম সোহেল ও মিনহাজুল ইসলাম ভুঁইয়াকে। কোষাধ্যক্ষ হয়েছেন রোকনুজ্জামান রোকন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুজ্জামান লিঙ্কন, এ আর মামুন খান ও মুজাহিদুল ইসলাম মুরাদ।

এর আগে আংশিক কমিটি ঘোষণা করা হলেও বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ