ঢাকা মহানগর দক্ষিণ যুবদল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে রবিউল ইসলাম নয়ন

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (৪ জুন) ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রবিউল ইসলাম নয়নের অনুসারী ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রবিউল ইসলাম নয়ন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে তিনি দলীয় বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মুখোমুখি হয়েছেন। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল বলেও উল্লেখ করা হয়।

নেতাকর্মীদের মতে, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে তার অন্তর্ভুক্তি দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবদানের স্বীকৃতি।

নতুন দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন তার অনুসারীরা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ