
ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে বাড়তি ২০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে না বাংলাদেশে। তবে আগামী ১৫ জুন থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। যদিও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির কথা ছিল দেশটির।
নেপাল জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) বিদ্যুৎ পরিবহন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতার কারণ দেখিয়ে অনুমোদন স্থগিত করে দিয়েছে।
বর্ষা মৌসুমে নেপাল তার বাড়তি বিদ্যুৎ বাংলাদেশ ও ভারতে রপ্তানি করে। অন্যদিকে শীতকালে দেশটি ভারত থেকে বিদ্যুৎ আমদিনি করে।


