
ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের চরম আস্থাহীনতার কারণে ব্যাপক আমানত প্রত্যাহারের মুখে বড় ধরনের তারল্য সংকটের মুখে পড়েছে দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকটি। উদ্ভূত পরিস্তিতি সামাল দিতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ইসলামী ব্যাংককে অর্থ সহায়তার বিষয়টি সাংবাদিকদের জানান।
ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে আকস্মিক পরিবর্তন ও নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। এর প্রভাবে গত এক সপ্তাহে ৫ হাজার কোটি টাকা তুলে নেন গ্রাহকরা।


