লন্ডনে হাসনাতের সভাস্থল ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লন্ডন সফরে রয়েছেন। তাঁর সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সোমবার বিকালে পূর্ব লন্ডনের রামফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির নেতাকর্মীরাও সেখানে ছিলেন। একপর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে পারেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

নির্ধারিত সময়ের প্রায় তিন ঘন্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তার মধ্যেই তিনি সভাস্থল ত্যাগ করেন।   

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ