দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৯৬টিঃ তথ্যমন্ত্রী

দেশে বর্তমানে নিবন্ধিত গণমাধ্যমের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৯টিতে। টেলিভিশন, দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল মিলিয়ে এই পরিসংখ্যান তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে।

সোমবার জাতীয় সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন মন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট ৫৯টি টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেলের সংখ্যা চারটি এবং অনাপত্তিপ্রাপ্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে ৫৫টি।

তবে নিবন্ধিত চ্যানেলের সবগুলো বর্তমানে সম্প্রচারে নেই। মন্ত্রী জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন চারটিসহ মোট ৩৯টি টেলিভিশন চ্যানেল বর্তমানে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

দৈনিক পত্রিকার ক্ষেত্রেও উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে দেশে। বর্তমানে সারা দেশে ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত হয় ৫৯৩টি পত্রিকা এবং দেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত হচ্ছে আরও ৮৪৩টি দৈনিক।

অন্যদিকে ডিজিটাল সংবাদমাধ্যমের বিস্তারও অব্যাহত রয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে সাধারণ অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে রয়েছে ২৮২টি প্রতিষ্ঠান। এছাড়া দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণভিত্তিক নিউজ পোর্টালের সংখ্যা ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল রয়েছে ৬১টি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ