ইয়েমেনের প্রধানমন্ত্রীর প্রাসাদে হামলা, নিহত ২

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে দেশটির প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

তবে হামলার সময় প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিন্দানি ও মন্ত্রিসভার অন্য সদস্যরা নিরাপদে ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, এডেনের আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতিরা।

এর আগে একই দিন প্রাসাদের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন আলজাজিরার সংবাদদাতারা।

হামলায় প্রাসাদ বা আশপাশের এলাকায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ