
রাজধানীর হাজারীবাগে লেদার গোডাউনের আগুন ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দুপুর ২টার দিকে চামড়াজাতীয় পণ্যের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছ’টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। এরইমধ্যে আগুন ষষ্ঠ ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনা হয় স্কাইলিফট। আর পানির ঘাটতি মেটাতে ওয়াসা থেকে আনা হয় পানির গাড়ি। তাদের সঙ্গে যোগ দেন বিজিবি ও সেনা সদস্যরা।


