মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ইমরানের ১৪, বুশরার ৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলার রায় দিয়েছেন দেশটির এক আদালত। আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলায় ইমরান ও বুশরা দোষী সাব্যস্ত হন। শুক্রবার (১৭ জানুয়ারি) জিও নিউজ ও ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অ্যাকাউন্টেবিলিটি কোর্টের বিচারক নাসির জাভেদ রান মামলার রায়ে ইমরান খানের ১৪ বছর এবং বুশরা বিবির সাত বছরের জেল দিয়েছেন। সেইসঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

ইমরান খানকে এক মিলিয়ন রুপি এবং বুশরাকে পাঁচ লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরানকে আরও ছয় মাসের জেল এবং বুশরা বিবিকে তিন মাসের জেল ভোগ করতে হবে।

পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি এই মামলায় অভিযুক্ত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও বুশরা।

এই রায়ের আগে আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেন, সুষ্ঠু বিচার হলে ইমরান ও বুশরা খালাস পাবেন।

জিও নিউজ জানিয়েছে, রায়ের সময় আদিয়ালায় উপস্থিত ছিলেন ইমরান খান, বুশরা বিবি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ