রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরচুন বরিশাল

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে  মঙ্গলবার বিপিএলে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেয়েছে ফরচুন বরিশাল। খুলনা প্রথমে ব্যাট করে ২০ ওভারে তোলে ১৮৭ রান। বরিশাল জয় পায় ৫ বল বাকি থাকতে।

দুর্দান্ত ব্যাটসম্যানশিপের প্রদর্শনী মেলে ধরে ৩৭ বলে ৬৩ রানের ইনিংস খেলেন মালান। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও ডেভিড মালানের জুটিতে আসে ৯১ রান।

১০ ম্যাচে বরিশালের জয় এখন রংপুর রাইডার্সের সমান ৮টি। তবে রান রেটে গিয়ে রংপুর। এই দুই দলই খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। খুলনার এটি ১০ ম্যাচে ষষ্ঠ হার। ফলে প্লে-অফ খেলা আরেকটু কঠিন হয়ে উঠল তাদের জন্য।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৮৭/৫ (মিরাজ ২৯, নাঈম ৫১, রস ২০, আফিফ ৩২, বসিস্টো ২০*, নাওয়াজ ২, মাহিদুল ২৭*, ফুলার ৩-০-৩২-১, নাবি ৪-০-২২-১, ইবাদত ৪-০-৪৫-১, ফাহিম ৪-০-৪৯-২, তানভির ১-০-১৬-০, রিশাদ ৪-০-২২-০)।

ফরচুন বরিশাল : ১৯.১ ওভারে ১৮৮/৫ (হৃদয় ১১, তামিম ২৭, মালান ৬৩, মুশফিক ২৪, মাহমুদউল্লাহ ২৪, ফাহিম ১৮*, নাবি ১৫; মিরাজ ৪-০-২৯-০, আবু হায়দার ২.৪-০-৩৫-২, হাসান ৩.১-০-৩৬-০, বসিস্টো ১-০-৫-০, ইরশাদ ২.২-০-২১-১, নাসুম ৩-০-২৮-০, আফিফ ১-০-১৩-১, নাওয়াজ ২-০-১৮-০)

ফল: ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: ডেভিড মালান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ