বুধবার, এপ্রিল ২২, ২০২৬

বেগম খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ শিগগিরই তিনি দেশে ফিরবেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভাল আছেন। শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক।

এম এ মালেক বলেন, বেগম জিয়া অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসিখুশি আছেন। পরিবারের সাথে থেকে তিনি ৬০ পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন।

ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালের চেয়ে বাসায় বেটার ট্রিটমেন্ট হচ্ছে। ডা. জোবাইদা রহমান তাকে খাবার খাইয়ে দেন। এসময় পাশে তারেক রহমান থাকেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া তার পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন। বাসায় যাওয়ার মানে হচ্ছে, তিনি আগের চেয়ে বেশ ভালো আছেন। উনি অচিরেই দেশে ফিরবেন। দেশের জনগণ উনাকে দেখতে চায়।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় রয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ