মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড

বাংলাদেশসহ তিনটি দেশে নিজেদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে সুইজারল্যান্ড। দেশটির সরকার সংসদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য যে তহবিল বরাদ্দ চেয়েছিল, তার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুইস সংসদ ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন মার্কিন ডলার) ও ২০২৬-২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ হ্রাস করেছে।

সংসদে তহবিল বরাদ্দ হ্রাসের প্রভাবে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলে জানানো হয়েছে।

এর ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষের দিকে আলবেনিয়া, বাংলাদেশ এবং জাম্বিয়ায় তাদের দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ