বুধবার, এপ্রিল ২২, ২০২৬

বিশ্ব ইজতেমা: বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে

বিশ্ব ইজতেমায় লাখো মানুষের জিকির আসকার, তসবিহ পাঠ ও আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। শনিবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। বাদ আসর অনুষ্ঠিত হবে এ আয়োজনের অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে।

রেওয়াজ অনুযায়ী বিশ্ব ইজতেমার বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয় এবং তা চলবে আসর নামাজের আগ পর্যন্ত।

একটি রেজিস্ট্রারে নাম তালিকাভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বয়ান মঞ্চ থেকেই যৌতুকবিহীন এ বিয়ে পড়ানো হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ