রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

পারলোনা রাজশাহী সুপার ফোরে উঠে গেলো খুলনা

খুলনা টাইগার্সের সামনে সমীকরণটা ছিলো খুব সহজ। জিতলেই সুপার ফোর, হারলে শেষ চারে নাম উঠবে দুর্বার রাজশাহীর। এই সমীকরণে খুলনার অধিনায়ক মেহেদী মিরাজের ব্যাটে পানির মতো সহজ করে জিতেছে দলটি। আর সুপার ফোর থেকে এবারের বিপিএলে বিদায় নিশ্চিত হলো দুর্বার রাজশাহীর।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ওপেনিংয়ে নেমে টি-২০’র দ্বিতীয় সেরা ইনিংস খেলেছেন মেহেদী মিরাজ। ১৯ বল থাকতে দলকে জিতিয়েছেন ৬ উইকেটে।

এই জয়ে ১২ ম্যাচের ৬টিতে জিতে বিপিএলের সুপার ফোর নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। তাদের সমান ৬ জয় তুলে নিয়েও রাজশাহী নেট রান রেটে পিছিয়ে বাদ সুপার ফোর থেকে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর খেলতে নামবে মেহেদী মিরাজের দল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গ্রুপ পর্বে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস। দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ তামিম দারুণ এক ফিফটি করেন। কিন্তু অন্য ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের বেশি করতে পারেনি ঢাকা। দলটির অন্যতম মালিক সুপার স্টার শাকিব খান এদিন মাঠে উপস্থিত ছিলেন।

জবাবে ১৬.৩ ওভারে জয় তুলে নেয় খুলনা। দলটির অধিনায়ক মিরাজ করেন ৫৫ বলে ৭৪ রান। এই স্পিন অলরাউন্ডার পাঁচ চারের সঙ্গে চারটি ছক্কায় সাজান তার ইনিংস। অ্যালেক্স রস খেলেন ১৯ বলে ২২ রানের ইনিংস। খুলনার হয়ে আগুনে বোলিং করেন হাসান মাহমুদ। ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। উইলিয়াম বসিস্টো ৪ ওভারে ১০ রান দিয়ে নেন ২ উইকেট।

ঢাকার হয়ে একাই কিছুটা চেষ্টা করেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ১৬ রানে তিনি নেন ৩ উইকেট। চলতি আসরে এবারই প্রথম কোনো ম্যাচে ২ উইকেটের বেশি পেলেন বাঁহাতি এই পেসার। সব মিলিয়ে ১২ ম্যাচে তার শিকার ১৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১২৩/৯ (তানজিদ ৫৮, লিটন ১০, হাবিবুর ৩, শাফি ৭, সাব্বির ২০, পেরেরা ০, রিয়াজ ৫, রহমতউল্লাহ ০, মেহেদি ১৩, আবু জায়েদ ১*, মুস্তাফিজ ১*; নাসুম ২-০-২০-১, হাসান ৪-১-৫-২, মিরাজ ৪-০-৩০-১, মুশফিক ২-০-৩১-১, বসিস্টো ৪-০-১০-২, জিয়াউর ২-০-১০-১, নাওয়াজ ২-০-১৫-১)

খুলনা টাইগার্স: ১৬.৫ ওভারে ১২৮/৪ (মিরাজ ৭৪*, নাঈম ০, আফিফ ০, রস ২২, বসিস্টো ১৮, নাওয়াজ ৬*; মুস্তাফিজ ৪-০-১৬-৩, আবু জায়েদ ২.৫-০-১৮-০, রহমতউল্লাহ ৪-০-২৪-১, মেহেদি ২-০-২১-০, শাফি ৪-০-৪৭-০)

ফল: খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মেহেদী হাসান মিরাজ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ