
চিলমান বিপিএল পারিশ্রমিক নিয়ে একের পর এক নাটক করে গেলেন দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান। এবার তিনি প্রতিশ্রুতি দিলেন, এক সপ্তাহের মধ্যে তিন কিস্তিতে ক্রিকেটার ও দল সংশ্লিষ্ট সবার পাওনা অর্থ পরিশোধ করবেন তিনি।
এক বিবৃতিতে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানায় এই খবর।
বিবৃতিতে বলা হয়, পারিশ্রমিক পরিশোধে বারবার আশ্বাস দিয়ে টালবাহানার পর সোমবার প্রহরে শফিকুর রহমানকে আইন শৃঙ্খলাবাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে নিজের দায় মেনে নিয়ে তিন কিস্তিতে অর্থ পরিশোধের কথা বলেছেন তিনি।


