
সরকারের কর্মকান্ড দেখে মনে হচ্ছে তার যেন কোনদিকে ঝুঁকে পড়ছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিলে আর তা যদি সত্যি হয় তবে, সরকারের গ্রহণযোগ্যতা থাকবে না। আর গ্রহণযোগ্যতা হারালে বর্তমান সরকারকেও শেখ হাসিনার মত পরিণতি বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার নোয়খালীতে জেলা বিএনপি আয়োজিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, আইনশৃঙ্খলার উন্নয়ন ও দ্রুততম সময়ে সংসদ নির্বাচনের দাবীতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
খসরু আরো বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন করে জনগনের ক্ষমতা জনগনের কাছে ফিরিয়ে দিতে হবে।


