
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র ওয়ার্ল্ড কাপের ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা গেছে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা গানের একটি লাইন।
বুধবার বাংলাদেশের ফুটবলার শেখ মোরসালিনের ছবি পোস্ট করে ফিফা কর্তৃপক্ষ ক্যাপশনে লিখে এই গীতিকারের লেখা গানের লাইন, ‘লাল-সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও’।
‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানটি ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ ঘিরে লেখা হয়েছিল। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন আরফিন রুমি। কণ্ঠ দিয়েছেন ব্যান্ড দূরবীনের সদস্যরা।
২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে গানটি লিখেছিলেন রবিউল।


