
ডিপসিক এআই কোর্স চালু হলো চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের সূচনা করেছে দেশটির উদীয়মান স্টার্টআপ ডিপসিক। এই স্টার্টআপের অবিশ্বাস্য সাফল্য এবং প্রযুক্তিগত অগ্রগতি এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। সাফল্যের এই ধারা বজায় রাখতে চলতি মাসে ডিপসিকের আধুনিক প্রযুক্তিভিত্তিক কোর্স চালু করেছে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।
এই উদ্যোগটি লক্ষ্য হলো দেশটির স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে আরও ত্বরান্বিত করা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জন্য নতুন বৃদ্ধির পথ উন্মোচনে সাহায্য করবে এই উদ্যোগ।
উল্লেখ্য, ১৯৫৭ সালের ৪ অক্টোবরে প্রথম পৃথিবীর কৃত্রিম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া। এখন ‘স্পুটনিক মুহূর্ত’ শব্দটি প্রযুক্তি বা বৈজ্ঞানিক ক্ষেত্রে এক বিপ্লবী উদ্ভাবন বা অগ্রগতি বোঝাতে ব্যবহৃত হয়।
চলতি সপ্তাহেই ডিপসিক ভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোর্স চালু করছে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেন বিশ্ববিদ্যালয়। এই কোর্সটি শিক্ষার্থীদের কেবল প্রযুক্তিগত জ্ঞানই নয়, নিরাপত্তা, গোপনীয়তা, নৈতিকতা এবং অন্যান্য চ্যালেঞ্জ নিয়েও শিক্ষা দেবে। বিশ্ববিদ্যালয়টির মতে, এটি ‘প্রযুক্তিগত উদ্ভাবন এবং নৈতিক মানের মধ্যে ভারসাম্য রক্ষা করার পন্থা অন্বেষণ করবে।


