রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষ্ণাঙ্গদের শিক্ষাবৃত্তি স্থগিত করল দেশটির প্রশাসন

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষ্ণাঙ্গদের জন্য একটি শিক্ষাবৃত্তি স্থগিত করল দেশটির প্রশাসন। সুবিধাবঞ্চিত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের বিশেষ করে কৃষ্ণাঙ্গদের জন্য এই হিস্টোরিক্যালি ব্ল্যাক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ (এইচবিসিইউএস) প্রতিষ্ঠিত হয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস, এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৯০ স্কলার্স প্রোগ্রাম নামে একটি শিক্ষাবৃত্তি স্থগিত করেছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। এই শিক্ষাবৃত্তি নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ও অন্যান্য খরচ বহন করত। এই কর্মসূচির আওতায় কৃষি, খাদ্য বা প্রাকৃতিক সম্পদ বিজ্ঞানের শিক্ষার্থীরা ১৮৯০ ল্যান্ড-গ্রান্ট ইনস্টিটিউশন নামে পরিচিত ১৯টি বিশ্ববিদ্যালয়ের একটিতে ভর্তি হওয়ার সুযোগ পেত।

কৃষি বিভাগ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘১৮৯০ স্কলার্স প্রোগ্রাম পর্যালোচনার জন্য স্থগিত করা হয়েছে।’

এই স্থগিতাদেশের ফলে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—আলাবামা এঅ্যান্ডএম, ফ্লোরিডা এঅ্যান্ডএম, নর্থ ক্যারোলাইনা এঅ্যান্ডটি ও আলাবামার টাসকেগি বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ