
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ফেডারেল কর্মীদের কাছে কাজের হিসাব চেয়ে ই-মেইল পাঠিয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে না পারলে হারাতে হবে চাকরি।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিওজিই বিভাগের প্রধান ইলন মাস্ক এক্সে একটি পোস্ট দেওয়ার কিছুক্ষন পরই পাঠানো হয় এই ই-মেইল। এতে বলা হয় কেউ যদি উত্তর না দেয় তবে ধরা হবে তিনি আর চাকরি করবেন না।
প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোসালে পোস্ট দেওয়ার কিছুক্ষন পরই মাস্ক পোস্ট করেন। ট্রাম্প বলেন ২৩ লাখের ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানোই সরকারের লক্ষ। ই-মেইলের বিষয়বস্তুর শিরোনাম “গত সপ্তাহে আপনি কি করেছেন?”।
এদিকে, দেশটির ফেডারেল কর্মীদের ইউনিয়ন জানিয়েছে, যেকোনো বেআইনি চাকরিচ্যুত্যিকে তারা চ্যালেঞ্জ জানাবে।


