
পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেকে অবকাশ নামের একটি রিসোর্টে আগুন লেগেছে। রিসোর্টে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। এ পর্যন্ত সাতটি রিসোর্টে আগুন লেগেছে।
জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, সোমবার দুপুরে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত।
তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস যোগ দেয়।


