জার্মানির নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটদের জয় কট্টর ডানপন্থীরা দ্বিতীয় অবস্থানে

জার্মানির সংসদ নির্বাচনে ফ্রিডরিখ মেৎসের ক্রিশ্চিয়ান ডেমোক্রেট পার্টি বা সিডিউ ২৮ দশমিক ৬ শতাংশের বেশি ভোট লাভ করে জয়লাভ করেছে। আগের জোট সরকার ভেঙ্গে যাওয়ায় জার্মানিতে অনুষ্ঠিত এই নির্বাচনকে দেখা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের নির্বাচন হিসাবে।

নির্বাচনে আরেকটি জয়ী দল হলো কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এফডিএ। তারা পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ ভোট। দলটির অবস্থান দ্বিতীয়।

ভোট কেন্দ্রে জার্মান ভোটারদের অবস্থান ছিল বেশ লক্ষনীয়। বিপুল সংখ্যক ভোটার এবার ভোট দেন। এবার ৮৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। যা ১৯৯০ সালে জার্মান পুন:একত্রীকরণের পর আর দেখা যায়নি।

আগের সরকারের প্রধান দল সামাজিক গণতন্ত্রী বা এসপিডি এবার ইতিহাসে সবচেয়ে বাজে ফল করেছে। তারা পেয়েছে ১৬ দশমিক ৪ শতাংশ ভোট।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ