
সরকারের ভেতর থেকেই আসছে ভিন্ন ভিন্ন বক্তব্য, তাই দেশে দেখা দিচ্ছে অস্থিরতা বলে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, “গত কিছুদিন যাবৎ আমরা দুঃখের সাথে লক্ষ করছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন; যার ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। আমি প্রথম দিকেই বলেছি, বাংলাদেশ আমরা কোনো অস্থিরতা দেখতে চাই না।”
মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু।


