
নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সহসভাপতি ফাল্গুনী দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টায় দিকে ঢাকার অমর একুশে বইমেলা থেকে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
ফাল্গুনী দাসের বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে অনেক অপকর্মের সঙ্গে জড়িত। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা।
তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।


