বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

পাকিস্তানি সিনেমায় অভিনয় করবেন মিষ্টি জান্নাত

দীর্ঘ বিরতীর পর আবারো অভিনয়ে ফিরেছেন ঢাকাই চলচিত্রের নায়িকা মিষ্টি জান্নাত। আর ফিরেই ভক্তদের সুখবর দিলেন। জানালেন এবার পাকিস্তানি ছবিতে অভিনয় করবেন তিনি।

মিষ্টি জান্নাত জানিয়েছেন, একটি পাকিস্তানি ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। খুব দ্রুতই এ বিষয়ে সবকিছু জানাবেন তিনি।

এ মহুর্তে তার হাতে ৪টি কাজ রয়েছে। এছাড়া তিনি আরো বলেন, শুধু ঢালিউড নয়, হলিউডেও কাজ করতে চান তিনি।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন মিষ্টি জান্নাত। এরপর ‘লাভ স্টেশন’, ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’ নামক একেরপর এক সিনেমায় কাজ করেছেন তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ