রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

সাম্যের বাংলাদেশ বিনির্মাণই নাগরিক পার্টির লক্ষ: নাহিদ

সাম্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি কাজ করবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

দলটি প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচি হিসেবে মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, কেবল সরকার পরিবর্তন করলেই জনগনের যেই কল্যান সেটি সম্ভব নয় এবং প্রকৃত গণতন্ত্র এভাবে আসে না।

নাহিদ আরো বলেন, “এই ’২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্রজনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয়; বরং শাসন কাঠামোসহ পুরা সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।”

নাহিদ বলেন, “একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে, একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। পরদিন ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ